রাতের বাস বৃদ্ধির দাবিতে কুবিতে বিক্ষোভ

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬ PM

© টিডিসি ফটো

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসমূখী রাতের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বেশীরভাগ শিক্ষার্থী শহরে টিউশন করে রাতের বাসে ক্যাম্পাসে ফিরে। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও প্রশাসন থেকে বাস বাড়ানো হচ্ছেনা। অবিলম্বে প্রশাসনকে বাস বাড়াতে হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সংবাদ শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবী মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট। আগামী দুইদিন বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ। রোববার আমরা বাস বৃদ্ধির ব্যাপারে উপাচার্য স্যারের সাথে আলোচনা করবো।

শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত গোপন বৈঠক করে ‘আমেরিকার ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬