নিজ অর্থায়নে কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে চায় অপু

১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০ PM

© টিডিসি ফটো

নিজ অর্থায়নে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে চায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি স্থাপন তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা অনেক দিনের স্বপ্ন বলে জানান তিনি।

মঙ্গলবার জাকের আহমদ অপু তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এইরকম একটি প্রতিকৃতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন ও বাসনা অনেক দিনের। যদি মৌলভীবাজার সরকারি কলেজ প্রশাসন কলেজের ভেতরে প্রতিকৃতি স্থাপন করার জায়গা দেন, তাহলে আমি আমার পারিবারিক টাকা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করব।

তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার ইচ্ছে আমার মনের অকৃত্রিম ভালোবাসার একটি অংশ। তাই সাধারণ শিক্ষার্থীদের জন্য আন্দোলন-সংগ্রাম করলেও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা মনের গহীনে রেখেছিলাম। সেজন্য এটাকে আন্দোলনের মাধ্যমে উত্থাপন করিনি, নিজে প্রতিকৃতি স্থাপন করব বিধায়।’

তিনি তার স্ট্যাটাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার জন্য কলেজ প্রশাসনের কাছে যায়গা বরাদ্দের বিনীত অনুরোধ জানিয়েছেন।

হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেত…
  • ০১ মে ২০২৬
হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু
  • ০১ মে ২০২৬
চাকরি না পেয়ে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা ভারতীয় শিক্ষার্থীর
  • ০১ মে ২০২৬
পরীক্ষার হলে তক-বিতর্ক, বিসিএস পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছব…
  • ০১ মে ২০২৬
দ্বিতীয় মরদেহটি বৃষ্টির, নিখোঁজের ১৫ দিন পর নিশ্চিত করল ফ্ল…
  • ০১ মে ২০২৬
বন্ধুদের সাথে আড্ডার সময় সাপের ছোবল, যুবকের মৃত্যু
  • ০১ মে ২০২৬