কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের নেতৃত্বে রাসেল-আকতার

১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহমুদ ভূঁইয়াকে সভাপতি ও আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার বিকেলে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি কাজী মো. আল আমিন ও সাধারণ সম্পাদক শামীম জয় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইউসুফ ইমরান, শাকিল হোসেন, হামিদ রহমান, শামীম আজগর, নূর উদ্দিন রাসেল, তানিম আহমেদ, আরিফিন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ, মুজাহিদুল ইসলাম, আপন আহমেদ, আবু রায়হান, ফারহিয়া মাহমুদ, তানভীর হাসান।

এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হোসেন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাশেদ, সহ অর্থ সম্পাদক কাউছার হোসেন, প্রচার সম্পাদক আজাদ আল স্বাধীন ও দপ্তর সম্পাদক আরাফাত রাফি প্রমুখ।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছর নতুন কমিটির নেতৃত্ব দিবে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬