খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রীর সব অঙ্গীকার পূরণ হয়েছে: কেসিসি মেয়র

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩১ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক © টিডিসি ফটো

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে খুলনার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ ও নতুন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতোগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলোই ইতোমধ্যে পূরণ হয়েছে।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার অহংকার। এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পাওয়ায় খুলনাবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। এই অনুকূল পরিবেশ ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যেতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অফিসার্স কল্যাণ পরিষদের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সকলের সহযোগিতায় একটি পরিবারের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে এক সময় রাজার মতো শাসন ছিলো। যার ফলে যার যার অবস্থানগত সম্মান ও মর্যাদা পাওয়া কঠিন হয়ে পড়েছিলো। অদৃশ্য দেয়াল তৈরি হয়ে ছিলো। আজ এ সব কিছুর অবসান হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সমাপ্ত দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী রেজিস্ট্রার তানভীর হোসেন বাবু, পরিষদের নির্বাহী সদস্য সেকশন অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি মেয়র ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথিবৃন্দকে পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950