ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বৃক্ষ উৎসব’

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৪ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মত ‘বৃক্ষ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে সোমবার (৯ সেপ্টেম্বর) রবীন্দ্র-নজরুল কলা ভবনে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। উৎসবে বৃক্ষপুরাণ, পুষ্পকথা, কবিতা পাঠ, নৃত্য পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে বৃক্ষ উৎসবের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

অনুষদীয় সূত্রে জানা যায়, বেলা ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনে ‘রবীন্দ্র সংগীত’ ও ‘নজরুল গীতি’র তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এসময় রাজশাহী অঞ্চলের চাঁপাই নওয়াবগঞ্জের বিখ্যাত ‘গম্ভীরা’ পরিবেশনের মাধ্যমে ‘বৃক্ষ বন্দনা’ করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

এরপর অনুষ্ঠানে স্বরচিত বৃক্ষপুরাণ, পুষ্পকথা ও কবিতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান, অধ্যাপক ড. মনজুর রহমান ও অধ্যাপক ড. শেখ রেজাউল করিম।

পরে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু দিন দিন আমরা বৃক্ষ নিধন করেই চলেছি। বিশ্বজুড়েই এই নিধনযজ্ঞ চলছে। ফলে অতিসম্প্রতি ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজান মহাবনও হুমকির মুখে পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপনই এখন আমাদের একমাত্র সমাধান।

আলোচনা সভা শেষে কলা অনুষদের প্রধান ফটকের সামনে পলাশ চারা রোপন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান, ড. ইয়াসমিন আরা সাথীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence