বাসে বমি করতে গিয়ে দুইভাগ হয়ে গেল তরুণীর মাথা

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৮ PM

বমি করতে গিয়ে যে এমন অবস্থা হতে পারে তা ভাবতেও গা শিউরে ওঠে ৷ বমি করার সময় মাথার খুলি ফেটে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক যুবতীর ৷ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, রোববার মুর্শিদাবাদের লালবাগ জেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷

২৪ বছর বয়সী ভানু মন্ডল নামের ওই নারী জিয়াগঞ্জ থেকে বহরমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে ওঠার পর থেকে শরীর খারাপ লাগছিল বলে জানিয়েছিলেন তিনি৷ শারীরিক সমস্যার কারণেই হঠাৎ বমির বেগ আসে তার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বমি করার জন্য বাসের জানালা থেকে মাথা বের করতেই রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান ভানু মন্ডল৷ খুঁটির আঘাতে মাথার খুলি দু’টুকরো হয়ে যায় তার।

চলন্ত বাসে বিদ্যুতের খুঁটির ধাক্কায় মাথার ঘিলুও ছিটকে পড়ে রাস্তায়। পুরো রাস্তা ভেসে যায় রক্তে ৷ বাসের মধ্যেও ফিনকি দিয়ে ছিটকে পড়ে রক্তে ৷মর্মান্তিক এমন দূর্ঘটনার পর সঙ্গে সঙ্গে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ভানু মন্ডলকে মৃত ঘোষণা করেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950