ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করবে জাবি প্রশাসন

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৫ PM
সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল

সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনরত এক শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীকে মারধরের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্বাক্ষরিত একটি মামলার আবেদনপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন ও সমস্যা নিয়ে আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীরা আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে খবর আসে সাইমুম নামের এক আন্দোলনকারীকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারধর করেছে। এমন খবর আসার পর আন্দোলনকারীরা প্রশাসনকে আল্টিমেটাম দেন ওই ছাত্রলীগ নেতার বিচার না করা পর্যন্ত তারা আলোচনায় বসবেন না। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ও বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেয়।

এমন অবস্থায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা করার সিদ্ধন্ত নেয়া হয় বলে জানা যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অভিযুক্ত যেহেতু সাবেক শিক্ষার্থী তাই প্রশাসন মামলার প্রস্তুতি নিয়েছে। প্রক্টরিয়াল টিম রিপোর্ট দিয়ে দিয়েছে। আজকে তো আর আলোচনা হলো না। হয়ত কাল-পরশু ফের আলোচনার উদ্যোগ নেয়া হবে।’

এ ব্যাপারে শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আন্দোলনকারীদের ব্যাপারে ছাত্রলীগ এমন মনোভাব পোষণ করে না। এটা ব্যক্তি পর্যায়ের একটা বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে সংগঠনের কোন যোগ নেই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, ‘আজকের পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সাপেক্ষে কাল বা পরশু আলোচনা হবে।’

রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬