জবির স্টোর রুমে গাঁজা সেবন: ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ PM

© ফাইল ফটো

ক্যাম্পাসে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত বুধবার মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনার তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি ভঙ্গের সামিল। উক্ত ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নাই বলে গণ্য করা হবে। পরবর্তীতে কোন যোগাযোগ ব্যাতিরকে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ক্যাম্পাসে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালান বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ৬ শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ অবস্থায় ২ শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি ৪ শিক্ষার্থী পালিয়ে যায়।আটকের সময় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসাইন এবং শাহ্ মোঃ আরিফুল আবেদ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950