ছাদে উঠতে না দেওয়ায় শাটল ট্রেন আটকে দিলো শিক্ষার্থীরা

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৩ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীদের নামিয়ে দিলে ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে শহরগামী দুপুর দেড়টার ট্রেন ছাড়ার পূর্বমূহুর্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিভিন্ন সময় শাটলে দুর্ঘটনার শিকার হন অনেকে। কখনো বাহির থেকে ছোড়া পাথরের আঘাতে, আবার কখনো ছাদ থেকে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ট্রেনের দরজা ও ছাঁদ থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে ট্রেন আটকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, ট্রেনে পর্যাপ্ত আসন না থাকায় ট্রেনের দরজায় ও ছাদে বসে যেতে হয়। কারণ, অধিকাংশ সময় ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গাটুকুও থাকে না। তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই তাদেরকে ছাদ থেকে নামতে বলি। পরে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেয়। তাই আমরা বলেছি কোনো দুর্ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায়ভার নিবে না।

তিনি আরও বলেন, শাটল ট্রেনে আসন সংকটের বিষয়টি আমরা অবগত আছি। রেলওয়ে কর্তৃপক্ষ একটা বগি কম দিচ্ছে। তাছাড়া মাঝেমধ্যে একটি মালবগিও দেখা যায়। কাজেই আমরা খুব দ্রুত তাদের সাথে বসবো। এবং বগি বাড়ানোর বিষয়ে কথা বলবো।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬