খুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

© ফাইল ফটো

‘যুক্তির দৃপ্ততায় আকি নিজস্ব অবস্থান’ স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। খুবির নৈয়ায়িক একমাত্র বিতর্ক ক্লাবটি প্রথমবারের মতো ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করছে। এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেওয়া কথা রয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে প্রতিযোগিতাটি শুরু হবে। পাঁচ দফা সংসদীয় বিতর্ক শেষে আটটি দল কোয়ার্টার ফাইনালের জন্য মনোনীত হবে।

এরপর আগামী রবিবার বিকেল সাড়ে ৩ টায় ক্যাম্পাসের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসাবে পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন প্রমুখ।

ব্যানার

পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৈয়ায়িকের সভাপতি মতিউর রহমান।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence