সাংবাদিকতা ও সাহিত্য একে অপরের পরিপূরক : নওশাদ জামিল

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ AM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাংবাদিকতা ও সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ ও ফিচার লেখায় সাহিত্যপাঠ কিভাবে উপকৃত করতে পারে অনুষ্ঠানে তা সম্পর্কে প্রাণবন্ত আলোচনা করেছেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার, কবি ও লেখক নওশাদ জামিল।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াৎ মামুদ ভবনের দ্বিতীয় তলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক মো. রহমতুল্লাহ। অতিথি ও আলোচকের বক্তব্যে তুলে ধরা হয়েছে সাংবাদিকতা কিংবা যে কোনো পেশায় সাফল্যের পেছনে শিল্প-সাহিত্য, ইতিহাস-দর্শনসহ নানা বিষয়ের গ্রন্থপাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা।

বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশে কবি ও লেখক নওশাদ জামিল বলেন, মানুষের মনে স্বপ্নের বীজ বপন করে দেয় বই। মানুষের স্বপ্নকে সত্যি করতেও অনুপ্রাণিত করে বই। জীবনের সাফল্যের জন্য, স্বপ্নপূরণের জন্য শুধু একাডেমিক বইপত্র নয়, শিল্প-সাহিত্যসহ নানা বিষয়ের বইপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে নওশাদ জামিল বলেন, সাংবাদিকতা ও সাহিত্য একে অপরের সঙ্গে জড়িত। সাহিত্যপাঠ একজন সাংবাদিককে নানা সহযোগিতা করে। অনুপ্রাণিত করে। আবার সাংবাদিকতাও একজন কবি, সাহিত্যিককে নানাভাবে পূর্ণতা দান করে।

ট্যাগ: বেরোবি
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9