ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো অভিন্ন নীতিমালার আওতায় আনা যেতে পারেনা। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধারনার পরিপন্থী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান চরমভাবে বিঘ্নিত হবে। এসময় তারা অনতিবিলম্বে এ নীতিমালা বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকালও (বৃহস্পতিবার) মানববন্ধন করার ঘোষণা দেন শিক্ষকরা।

উল্লেখ্য, এর আগে গত ২৮ আগস্ট ইউজিসির অভিন্ন নীতিমালাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের সাথে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করে তা প্রত্যাখ্যান করে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ট্যাগ: ইবি
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950