খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের অনুদান প্রদান

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ PM

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে ছাত্র কল্যাণে প্রায় চার লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। বুধবার খুবির শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ছাত্র কল্যাণের এই অর্থ বিতরণ করেন।

সহায়তা প্রদানকালে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ শিক্ষার্থীদেরকে নিজ প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, তোমরা যারা আজ এই কল্যাণ সহায়তা পেয়েছো তারা যেনো ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হয়ে অন্যদেরকেও এরূপ সহায়তা দিতে পারো।

অনুষ্ঠানে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, হাসান তালুকদার এবং নুসরাত তাজিন তনু উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিভিন্ন বিভাগের ৯৫ জন শিক্ষর্থীর মধ্যে ৩ লাখ ৮৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। দুই ক্যাটাগরিতে ৩ হাজার এবং ৬ হাজার করে টাকা প্রদান করা হয়।

 

ট্যাগ: খুবি
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬