নোবিপ্রবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, বৃদ্ধ আটক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২০ PM

© সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নুরনবী নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম।

বুধবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোয়াখালীর সুধারাম থানায় বিষয়টি জানায়। পরে সুধারাম থানার পুলিশ মাইজদী থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

গত ২ সেপ্টেম্বর এ ঘটনা ঘটার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, সময়টা সকাল ৮টা ৪০ মিনিট। ৯টার বাসে ক্যাম্পাসে যাব। তুলনামূলক কম শিক্ষার্থী ছিল তখন। বাসে ওঠার সময় হঠাৎ একটা লোক ৭০ বছর বয়স হবে। সামনে এসে বলে মা কিছু টাকা দেন। ভাংতি টাকা না থাকায় বললাম, এখন নাই মাফ করেন।

লোকটা আমার হাত ধরে রাখছে শক্ত করে। আমি কোনোরকম হাতটা ছাড়িয়ে বাসে উঠবো ঠিক তখনই পেছন থেকে খুব বাজেভাবে টাচ করে আমায়, খুব বাজেভাবে। আমি পেছন ফিরে বললাম সমস্যা কি আপনার? সে তখন খুব বাজে অঙ্গভঙ্গি (লুঙ্গি উপরে উঠিয়ে) দিয়ে খুব বাজে ভাষায় ধর্ষণের হুমকি দেয়। আমাকে বাস থেকে নামতে দেখে দৌড়ে রাস্তার অপজিটে চলে যায় এবং লাল সবুজ পরিবহন কাউন্টারের ভেতর ঢুকে যায়। আমাকে ছবি তুলতে দেখে লোকটা বাস কাউন্টার থেকে বের হয়ে হসপিটাল রোডের দিকে দৌড় দেয় মুখে হাত দিয়ে। মাথায় কাজ করছিল না কি করবো? ছবিগুলো তুলে রাখলাম।

যখনই কোনো আপুর হ্যারাসমেন্টের ঘটনা শুনতাম, কেন যেন মনে হতো আপুদের ড্রেসআপে সমস্যা ছিল। কিন্তু নিজের সঙ্গে ঘটার পর আর ড্রেসআপকে দোষ দেয়ার প্রশ্ন আসে না।

আপুরা সাবধানে থাকবেন। আজ আমার সঙ্গে হয়েছে, কাল আপনাদের সঙ্গেও হতে পারে। আমরা কখনই এসব অন্যায়ের সুবিচার পাবো না। এসব থামবে না, চলছে, চলবে, চলতেই থাকবে। আল্লাহ সেফ রাখুক সবাইকে।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence