ইবির নতুন আইন প্রশাসক অধ্যাপক জহুরুল

০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক আইন প্রশাসক আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের দায়িত্বের মেয়াদ শেষ হওয়া পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তবে ড. রেবা মন্ডল সম্প্রতি এ দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রশাসন বরাবর একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষেতে সোমবার (২ সেপ্টেম্বর) তার স্থলে আগামী ১ বছরের জন্য আইন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনগত সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করছি।’

উল্লেখ্য, এর আগেও অধ্যাপক ড. জহুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন প্রশাসকের দায়িত্ব পালন করেছন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের সাবেক ডিন ও আইন বিভাগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950