তিন দফা দাবিতে ফের কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯ PM
প্রশাসন ভবনের সামনে কর্মকর্তাদের কর্মবিরতি

প্রশাসন ভবনের সামনে কর্মকর্তাদের কর্মবিরতি © টিডিসি ফটো

বেতন স্কেল ও চাকরির বয়সসীমা পুনঃনির্ধারণসহ তিন দফা দাবিতে আবারো কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির উদ্যোগে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে কর্মবিরতি শুরু করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের নেতৃত্বে সহ-সভাপতি এ কে এম শরীফুদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর আলমসহ বিভিন্ন অফিসের প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, ‘আমাদের এ দাবি দীর্ঘদিনের। দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মাঠে নামতে বাধ্য করেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কর্মবিরতির পাশাপাশি আমরা প্রতিবাদ সভাও করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘অফিস টাইম কমানো কখনই সম্ভব না। কেননা অফিস টাইম বাড়ানো একটি গণ দাবি। আর চাকরির বসয়সীমা ৬২ করার বিষয়টি সম্পর্কে আমি একমত। এ বিষয়ে একটি নীতিমালা (পেনশন নীতিমালা) করা হয়েছে। যেটি প্রক্রিয়াধীন।’

বেতন স্কেলের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা এ বিষয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি সুপারিশ করছে, যেহেতু দাবিটি কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে সেহেতু একটি সুনির্দিষ্ট নীতিমালা করে বিষয়টি দেয়া যেতে পারে। সিন্ডিকেট সেটি গ্রহণ করেছে। তাই এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’

কর্মবিরতি পালন করেছে ইবি কর্মকর্তারা

প্রসঙ্গত, পূর্বের ন্যায় ক্যাম্পাসের কর্মঘণ্টা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ, বেতন বৈষম্য দূরীকরণ ও চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করার দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence