নিয়োগ ও পদোন্নতি: অভিন্ন নীতিমালায় কুবি শিক্ষকদের আপত্তি

২৯ আগস্ট ২০১৯, ০৬:৩২ PM

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত অভিন্ন নীতিমালা শিক্ষার মান বৃদ্ধির সাঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে গতকাল বুধবার সন্ধ্যায় সভাপতি ড. মো. শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘এ নীতিমালাটির চূড়ান্ত প্রণয়নে কোনো শিক্ষক প্রতিনিধি না রাখার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি বাস্তবায়িত হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতিকে দারুণভাবে বাধাগ্রস্ত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’

বিজ্ঞপ্তি

দেখুন: ইউজিসি নিয়োগ নীতিমালা প্রত্যাখ্যান বাকৃবি শিক্ষক সমিতির

উল্লেখ্য, অভিন্ন নীতিমালা অনুযায়ী নিয়োগের আগে অবশ্যই প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডামি ক্লাস এবং মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। ইউজিসি প্রণীত এ নীতিমালা খসড়া এখন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অনুমোদন পেলেই তা কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করা হবে।

ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬