এক যুগ পর পরিচালনা নীতিমালা আপডেট করছে রাবি

© ফাইল ফটো

দীর্ঘ ১২ বছর পর অর্ডিন্যান্স আপডেটের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এরই মধ্যে নীতিমালা হালনাগাদের সকল কাজ সমাপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুইটি ভলিউমে বিভক্ত নীতিমালা সংবলিত অর্ডিন্যান্সের ভলিউম-১ এ সর্বশেষ এপ্রিল ২০০৫ এর আগ পর্যন্ত নীতিমালা আছে। এছাড়া ভলিউম-২ এ ফেব্রুয়ারি ২০০৬ পর্যন্ত নীতিমালাগুলো লিপিবদ্ধ আছে। ২০০৬ এর পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, সিনেটে পাশ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সংশ্লিষ্ট কোনো নীতিমালা সংরক্ষিত ছিলো না।

দীর্ঘ সময় পর নেওয়া এই উদ্যোগ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ২০০৬ এর পর বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যেসব নীতিমালা সিনেট বা সিন্ডিকেট এ পাশ হয়েছে সেগুলো সংশ্লিষ্ট গুটিকয়েক শিক্ষকদের কাছে ছিলো। নানা কারণে বিগত প্রশাসনের আমলগুলোতে সেগুলো সংরক্ষণ ও আপডেট করা হয়ে ওঠেনি।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা

তবে এবছর শুরুর দিকে শুরু করা দুইটি ভলিউমে অর্ডিন্যান্সের সকল কাজ সমাপ্ত হয়েছে। এখন প্রুফ দেখে প্রকাশনার কাজ বাকি আছে। গত প্রায় ৮ মাস ধরে চলছে কাজটি বলে জানান তিনি। ‘এ বছরের মধ্যে বাকি কাজ শেষ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন আনন্দ কুমার সাহা।’

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬