ঈদের ছুটি শেষে জবি খুলছে কাল

২৪ আগস্ট ২০১৯, ০৬:৪২ PM

© ফাইল ফটো

ঈদ উপলক্ষে ১৮ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ আগস্ট) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার (২৪ আগস্ট) জবির রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবসে উপলক্ষে গত ৭ আগস্ট (বুধবার) থেকে ২২ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।

এবিষয়ে রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দফতরের কাজ যথারীতি চালু হবে।

এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের সমাগমে আবারও মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস ।

উল্লেখ্য, ক্যাম্পাস খোলার দিন থেকে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতরসমূহ যথারীতি চালু থাকবে। ২২ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরবর্তী দুইদিন শুক্র-শনিবার থাকায় ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে ২৫ আগস্ট ।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬