ছুটি শেষে মুখরিত জাককানইবি ক্যাম্পাস

২৪ আগস্ট ২০১৯, ০৫:২৫ PM

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পবিত্র ঈদ-উল আযহা, জাতীয় শোক দিবস, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ১৮ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ শনিবার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় ৭ আগস্ট (বুধবার) থেকে ২৪ আগস্ট (শনিবার) পর্যন্ত ক্লাস বন্ধ ছিল। আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে যথারীতি ক্লাস পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে।

প্রিয়জনদের সঙ্গে ছুটি উপভোগ শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত জাককানইবি ক্যাম্পাস। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্পে নিজেদের আনন্দ উল্লাস ভাগাভাগি নিতে মেতে উঠেছেন।

প্রায় সব সময়ই কোনও না কোনও ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট, প্রেজেন্টেশনের চাপে থাকতে হয়। হৃদয়ে লালন করা হাজারো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সর্বদা বিরামহীন ছুটে চলা। ছুটতে ছুটতে এক সময় পেয়ে বসে রাজ্যের ক্লান্তি। ক্লান্ত-শ্রান্ত মন চায় একটু বিশ্রাম। ছুটে যেতে চায় চেনা মুখগুলোর কাছে। কাদামাখা গ্রামের চিরচেনা মেঠো পথ ধরে হাঁটতে। পেতে চায় স্নেহময়ী মায়ের হাতের পরশ, যে পরশে রয়েছে পৃথিবীর সকল ক্লান্তি দূর করার যাদু।

কিন্তু সবকিছু ছেড়েছুড়ে আবারো আসতে হয় ক্যাম্পাসে। আবারো শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা।

বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রায়হান রাকিন জানান ক্যাম্পাস খোলা মানেই হলো সেই চিরচেনা নিত্যদিনের এটেন্ডেন্স, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট এসব নিয়ে থাকা। কেমন যেন একঘেয়েমি পেয়ে বসে। আবার কখন ছুটি পাবো। সেই অপেক্ষায় থাকা।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী যায়েদ বিন খলিল বলেন প্রিয় ক্যাম্পাস ছাড়া আমার ভালো লাগে না। যদিও বাড়ির ক্ষেত্রটা ভিন্ন। এখানে ক্লাস, বন্ধুদের সাথে ঘুরা, গান,আড্ডা সবকিছু আমাকে যেন সর্বদা আচ্ছন্ন করে রাখে।

ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের এই আগমনের ফলে আবাসিক হল এলাকা এখন সার্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত।

পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান নিহত
  • ০৬ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম–স্প্রিং ২০২৬ অনুষ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
  • ০৬ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নটিংহাম ইউনিভার্সিটিতে, আবেদন শ…
  • ০৬ এপ্রিল ২০২৬
নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
close