ঈদ শেষ, ইবি খুলবে কাল

১৭ আগস্ট ২০১৯, ০৬:৪২ PM

© ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১১ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলছে আগামীকাল রবিবার। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। একইসাথে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং ওইদিন সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। এছাড়া ১৯ আগস্ট হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতিতে চলবে।

উল্লেখ্য, ছুটির তালিকা অনুযায়ী গত ৬ আগস্ট হতে ১৮ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ৭ আগস্ট হতে ১৭ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ আগস্ট সকাল ১১টায় হল বন্ধের নির্দেশ দেয়া হয়।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close