বানভাসি মানুষের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

০৮ আগস্ট ২০১৯, ১১:০৭ PM

বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’। বৃহস্পতিবার (৮ আগস্ট) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে এ সংগঠনটি।

প্রতিটি পরিবারকে তারা চাল, ডাল, সেমাই, চিনিসহ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করে। এছাড়া প্রায় দেড়শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বিস্কিট প্রদান করে তারা। এসময় সংগঠনটির সভাপতি সফিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি সাগর জানান, ‘আমরা প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারকে সহযোগীতা করা চেষ্টা করেছি এবং দেড়শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ পৌছে দিয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি।’

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950