ডেঙ্গু: অনার্স শেষ করতে পারলেন না খালেদা

০৮ আগস্ট ২০১৯, ০৬:২৩ PM
প্রতীকী

প্রতীকী

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আইনউদ্দিন কলেজের অনার্স শেষবর্ষের খালেদা আক্তার নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মৃত খালেদা ফরিদপুরের মধুখালী​ উপজেলার ২নং ওয়ার্ডের মেগচামী মধ্যপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. সফিকুল ইসলাম খানের ছোট মেয়ে।

জানা যায়, ৩দিন আগে খালেদা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী খালেদার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খালেদার লাশ মেগচামী গ্রামে বাড়িতে নিয়ে আসার জন্য ঢাকা থেকে রওয়ানা হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close