জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু

১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর অফিসিয়াল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতাটি তিনটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে থাকছে কেস সলভিং, দ্বিতীয় ধাপে ওভিসি (অনলাইন ভিডিও কন্টেন্ট) মেকিং এবং চূড়ান্ত ধাপে ফাইনাল প্রেজেন্টেশন। দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, “জাতীয় পর্যায়ের এই কেস কম্পিটিশনটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী মেধার বিকাশে এক অনন্য প্ল্যাটফর্ম। এই সিজনে প্রতিযোগীদের সামনে বাস্তবমুখী ব্যবসায়িক চ্যালেঞ্জ তুলে ধরা হচ্ছে। এটা তাদের সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতাকে আরও শাণিত করবে।”

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল জানান, “এটি কেবল কোনো সাধারণ প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম। এই সিজনে প্রতিযোগিতাগুলোতে আগেরবারের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে।”

রেজিস্ট্রেশন শুরু, আর্লি বার্ড সুবিধা
প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে একটি অফলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধন ফি ৬০০ টাকা। তবে ১১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন করলে বিশেষ ‘আর্লি বার্ড’ ডিসকাউন্টে মাত্র ৫১০ টাকায় অংশ নেওয়া যাবে। নিবন্ধনের জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/EYiinrXNJb9hscdK6

মিডিয়া ও আউটরিচ পার্টনার
প্রতিযোগিতার অফিসিয়াল টিভি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার নিউজ। অফিসিয়াল প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি সান, সমকাল ও বাংলাদেশ প্রতিদিন।

এছাড়া অফিসিয়াল আউটরিচ পার্টনার হিসেবে আছে ইনফোগ্রাম। অফিসিয়াল স্ট্র্যাটেজিক ক্যাম্পাস মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট, জেএনইউ রিপোর্টার্স ইউনিটি এবং জেএনইউ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

ক্লাব পরিচিতি ও সিগনেচার প্রোগ্রাম
চাকরির বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার লক্ষ্যে ২০১১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এটি বিশ্ববিদ্যালয়ের একটি রেজিস্টার্ড সংগঠন। বর্তমানে ক্লাবের সক্রিয় সদস্যসংখ্যা প্রায় এক হাজার।

প্রতি বছর ক্লাবটি বেশ কিছু সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে। এর মধ্যে রয়েছে—নবীন শিক্ষার্থীদের জন্য এক বছরব্যাপী ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’; নবীন গ্রাজুয়েটদের ক্যাম্পাস থেকে সরাসরি চাকরির সুযোগ সৃষ্টিতে দেশসেরা প্রতিষ্ঠান নিয়ে ‘চাকরি মেলা বা ন্যাশনাল জব জাংশন’; কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে পেশাদার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দিনব্যাপী ‘আপলিফট ইউর ক্যারিয়ার’ প্রোগ্রাম; অনলাইনভিত্তিক কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো মেকিং ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’; উপস্থাপনা ভীতি দূরীকরণ ও উন্নয়নে ‘হেভ পাওয়ার অন পাওয়ার-পয়েন্ট এবং প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা; এবং দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’।

ট্যাগ: জবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9