প্রতিক্ষণ লিডারশিপ ‘অ্যাওয়ার্ড’ পেলেন ইবির মিরাজ

০৭ আগস্ট ২০১৯, ১০:২৮ PM

© টিডিসি ফটো

জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন প্রতিক্ষণ ফাউন্ডেশন কর্তৃক সেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখায় ‘প্রতিক্ষণ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন ঝিনাইদহের তরুণ সেচ্ছাসেবী মিরাজ জামান রাজ। মিরাজ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সিএসই বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী।

গত সোমবার (৫ আগষ্ট) জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন প্রতিক্ষণ ফাউন্ডেশনের ১০ বছর পূর্তী উপলক্ষ্যে প্রদানকৃত সেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান ক্যাটাগরিতে তার হাতে এই অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ ও প্রতিক্ষণ ফাউন্ডেশনের মহাসচিব সাজিদুল ইসলাম দুলাল।

উল্লেখ্য, গত ১৯ জুলাই প্রতিক্ষণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যুব উন্নয়ন অধিদপ্তর এর মিলনায়তনে ‘সামাজিক নৈতিকতা অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও প্রতিক্ষণ লিডরিশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। কিন্তু শারীরিক অসুস্থতা জনিত কারণে উক্ত অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় মিরাজ জামান রাজ পরবর্তীতে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

কয়েকটি ক্যাটাগরিতে সারাদেশের তরুণদের মধ্যে মোট ৩৫ জন কে ‘প্রতিক্ষণ লিডরিশিপ অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়। মিরাজ জামান রাজের রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ’ এবং তিনি এ পর্যন্ত মোট ১৮ বার রক্ত দান করেছেন। তিনি একজন সেচ্ছায় রক্তদাতা ছাড়াও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ন্যাশনাল ইয়ূথ লিডারশিপ ফোরামের প্রচার সম্পাদক, দুরন্ত ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাপ্তাহিক দুরন্ত প্রকাশ পত্রিকার সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। কিশোর বয়স থেকেই মিরাজ জামান রাজ প্রায় ১৪ বছর যাবত মানব কল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে আত্মনিবেদিত।

মিরাজ জামান রাজের এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ন্যাশনাল ইয়ূথ লিডারশিপ ফোরামের সভাপতি এ. কে. এম নেয়ামত উল্লাহ বাবু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু, দুরন্ত সংগঠনের সভাপতি ফৌজিয়া হক জুঁইসহ বিভিন্ন শ্রেণি পেশা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পদক প্রাপ্ত মিরাজ জামান রাজের কাছ থেকে জানা যায়, তিনি তার এই অ্যাওয়ার্ডটি দুরন্তর সকল সেচ্ছাসেবী সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ঝিনাইদহের সন্তান হিসেবে তার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে দুরন্ত পরিবারসহ ঝিনাইদহবাসী আনন্দিত।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence