লিও ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

০৭ আগস্ট ২০১৯, ০৮:৩০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হলের ক্যান্টিনে কর্মরত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা লিও ক্লাব। মঙ্গলবার বিকেলে ভাসানী হলের অতিথি কক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাফির সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে ৪০ জনকে ৫০০ টাকা সমপরিমাণ মূল্যের ঈদ সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠান শেষে লিও ক্লাবের উদ্যোগে সাভার বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ঈদের ছুটিতে দেশের ১৫টি জেলায় এক হাজার বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড নাজমুল হাসান তালুকদার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, উপদেষ্টা সহকারী অধ্যাপক কামরুল হাসান, ‘লায়ন্স ক্লাব অব ঢাকা স্প্রীং আশুলিয়া'-সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী, উপদেষ্টা ম-লীর সদস্য ইউসুফ আলী খান, কে এম আকতার হোসেন, মিজানুর রহমান মিজান, মো. মোর্শেদ আলম ভুঁইয়া প্রমুখ।

এসময় অধ্যাপক নাজমুল হাসান তালুকদার লিও ক্লাবের এসব উদ্যোগকে প্রশংসা করে বলেন, ‘আমরা যদি শুরু একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়ে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহের আমাদের সমাজটা সুখি হতো। জন কল্যাণমূলক কাজে আত্মতৃপ্তি পাওয়া যায়।’

তাই সমাজের স্বার্থে এসব কার্যক্রমে সকলকে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950