শুরু হচ্ছে খুবি সমাবর্তনের রেজিষ্ট্রেশন

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে।

চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে যে সকল শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তাদের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd প্রদত্ত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে।

বিস্তারিত তথ্যাদির জন্য ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর।

উল্লেখ্য খুবির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছর ডিসেম্বর মাসের প্রথমার্ধে।

 

ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ২৩ এপ্রিল ২০২৬
জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জাতীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা…
  • ২৩ এপ্রিল ২০২৬