তিতুমীর কলেজ থেকে বিদায় মেহেদীর, জানাজা বাদে মাগরিব

০৭ আগস্ট ২০১৯, ০৬:৩১ PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (২৫) নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে তার মৃত্যু হয়। মেহেদী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিল। তিনি আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকত। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

বাদ মাগরিব তিতুমীর কলেজের মসজিদ প্রাঙ্গনে মেহেদী হাসানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলেজের হলের শিক্ষার্থী ও তার বন্ধুরা শেষ বারের মত বিদায় জানাবে। মাস্টার্স শেষ করার আগে মেহেদিকে কলেজ থেকে বিদায় নিতে হলো।

জানা যায়, এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী ইউনাইটেড হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। অবশেষে বুধবার দুপুর ২টায় দিকে তার মৃত্যু হয়। এর আগে চারদিন বাংলাদেশ মেডিকেলে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেডে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মেহেদীর এক বন্ধু জানান, ওর জ্বর কমছিল না। রক্তের প্লাটিলেটও খুব কম ছিল। বৃহস্পতিবার (৮ আগস্ট) কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে। মেহেদী কলেজের আবাসিক ছাত্র ছিল। সে আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকত।

 

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950