বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

০৭ আগস্ট ২০১৯, ০৫:৩৮ PM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ অক্টোবর। গত সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরিশাল বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট মহল জানিয়েছেন আগামী দুয়েক দিনের মাঝেই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬