প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

০৭ আগস্ট ২০১৯, ১১:৪১ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে একজন করে মোট পাঁচজন শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। এতে কলা ও মানবিক অনুষদ থেকে সিজিপিএ ৩.৪৪ পেয়ে বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস এবং সামাজিকবিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৭৯ পেয়ে অর্থনীতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ধীমান বসু মনোনীত হয়েছেন।

এদিকে বিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৩ পেয়ে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি। প্রকৌশল অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৬ পেয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি(আইসিটি) বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান মনোনীত হয়েছেন।

এছাড়া ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে সিজিপিএ ৩.৮৮ পেয়ে একাউন্টিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘অনুষদীয় কমিটি সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করেছে। ২০১৮ সালে প্রকাশিত ফলের ভিত্তিতে তারা মনোনয়ন পেয়েছেন।’

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬