খুবিতে ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর থেকে

© সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

২০১৮ অথবা ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে। আগামী ২ নভেম্বর শনিবার, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০-৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান, দুপুর ১-৩০ টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টা থেকে ৯-৩০ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, ডি ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৪ টা থেকে ৫-৩০ টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তর থেকে জানা যায়, ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণসংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ পর্যন্ত) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস সঙ্গে আনা যাবে না। আনলে তাকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ খুবির ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬