জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা জানা যাচ্ছে

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবারের মধ্যে শুরু হতে পারে। এ বিষয়ে আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের আবেদন এক-দুই দিনের মধ্যেই শুরু করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রথমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর সিস্টেম থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপ পাওয়ার পর নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে ফি জমা দেওয়া যাবে। এ ছাড়া সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে।

অনলাইনে ফি দেওয়ার ক্ষেত্রে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। একই সঙ্গে AMERICAN EXPRESS, VISA, DBBL, NEXUS ও MASTER CARD-এর মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও ফি পরিশোধের সুযোগ রয়েছে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ করা যাবে না। একইভাবে নির্ধারিত সময়ের আগে বা পরে পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়াও গ্রহণযোগ্য হবে না।

ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরম ব্যবহার করে ফি জমা দিলে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। আবেদন ফরম বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন হবে না। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রতি পত্রের ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হতে পারে। 

হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬