ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ‘ওয়ান টাইম’ প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

০৬ আগস্ট ২০১৯, ১২:২৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ডেঙ্গু প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের প্লাস্টিকের 'ওয়ান টাইম' পণ্য (গ্লাস, প্লেট, চায়ের কাপ) নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডেঙ্গু প্রতিরোধে তিন দফায় ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ আগস্ট চলমান প্রথম মেয়াদের ঔষধ স্প্রে করা শেষ হবে। এ ছাড়া ১৯ আগস্ট দ্বিতীয় মেয়াদে এবং ১৫ সেপ্টেম্বর থেকে তৃতীয় মেয়াদে ঔষধ স্প্রে করা হবে।’

এর আগে সকাল ১১টায় উপ-উপাচার্য (প্রশাসন)  অধ্যাপক মো. আমির হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু পর্যবেক্ষণ ও প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ঔষধ স্প্রের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950