জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ

৩১ আগস্ট ২০২৬, ০৩:০৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধাতালিকার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় ফল প্রকাশের কথা থাকলেও তার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা এখনই ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল জানতে পারছেন।

ফলাফল দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ প্রবেশ করে নির্ধারিত অপশনে গিয়ে আবেদন সংক্রান্ত তথ্য দিয়ে ফল জানা যাবে। এ ছাড়া বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার কথা রয়েছে।

দ্বিতীয় রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে। এরপর ১ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

আরও পড়ুন: ঢাবি ভর্তিতে ইংরেজি মাধ্যমকে বাড়তি সুবিধার উদ্যোগ চূড়ান্ত হচ্ছে আজ, বৈষম্যের মুখে বাকিরা

কলেজ কর্তৃপক্ষ ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় রিলিজ স্লিপে স্থান পাওয়া কোনো শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকলে তাকে ৬ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এবারের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
  • ৩১ আগস্ট ২০২৬
ওজন কমানোর পথে বাধা হতে পারে যে ৭ খাবার
  • ৩১ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পু…
  • ৩১ আগস্ট ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলে গেল এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার কাঠামো
  • ৩১ আগস্ট ২০২৬