কুবিতে বরিশাল এসোসিয়েশনের নতুন কমিটি

০৫ আগস্ট ২০১৯, ০৬:২১ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের (বিডিএসএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী এইচ. এম. মেহেদী হাসানকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের মো. সালমান হোসাইন শান্তকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (০৪ আগস্ট) রাতে সংগঠনটির সাধারণ সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তুহিন শিকদার স্বাক্ষরিত নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হেসেন সবুজ, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

২৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসাইন, শাম্মি আক্তার বিথী, ইয়াসির আহমেদ নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল, মো. তাজউদ্দিন, ফাতেমাতুজ্জোহরা উর্মী, সাংগঠনিক সম্পাদক নাঈম নিশাদ, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান তানিম, দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটি নবম কার্যনির্বাহী কমিটি। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬