আধিপত্য বিস্তারে ইবিতে ছাত্রলীগের মহড়া

০৫ আগস্ট ২০১৯, ০৫:৫৪ PM

© টিডিসি ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মহড়া দিয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে এ মহড়া দেয় তারা। মহড়ার এক পর্যায়ে একটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে মহড়া বের করে। এরপর তারা ডায়না চত্ত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রকৌশল ভবনে সামনে মহড়া দিয়ে একই স্থানে এসে শেষ করে।

এরপর এই মহড়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরাও পাল্টাপাল্টি মটরসাইকেল শোডাউন ও মহলা দেয়। মহড়ার একপর্যায়ে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরের দিকে আসলে সামনে দাড়ানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ব্যপক বিশৃংঙ্খলা সৃষ্টি হয়। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি (ছাত্রলীগের এক গ্রুপের নেতা) বলেন, ‘আমাদের শোডউনটি ছিল অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে। ক্যাম্পাসে টেন্ডারবাজ, দূর্নীতিবাজ ও প্রশাসনের দালালদের দালালী ঠেকাতে আমরা এ শোডাউন দিয়েছি। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ বিতর্ক সৃষ্টি করলে আমরা বসে থাকবো না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টেন্ডারকে কেন্দ্র করে কিছু বহিরাগত অছাত্ররা ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করেছিল। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি।’

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950