ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে খুবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

০৫ আগস্ট ২০১৯, ০৫:১০ PM

© টিডিসি ফটো

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

কর্মসূচীর উদ্বোধনপর্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ দেশে ডেঙ্গু পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত করতে ইতোমধ্যে ফগার মেশিন দিয়ে মশা নাশক ছিটানো ছাড়াও লেক ও খাল পরিষ্কারের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি। সবার অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া এসময় তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরে গ্রামে বা পাড়ায় পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সাধারণ মানুষদের সচেতন করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। সূচনা বক্তব্যের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নিধনের গুরুত্ব তুলে ধরেন রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

একযোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশনেন বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় লেক পরিষ্কার অভিযান শুরু হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬