হল খোলা রাখার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

০৫ আগস্ট ২০১৯, ০৪:৪৬ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানার সঞ্চালনায় শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের ২য় বৃহত্তম বিদ্যাপীঠ, হাজারো মেধাবীর আবাসস্থল। কিন্তু বছরে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাড়ায়। দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর দিকে তাকালে দেখা যাবে সারা বছরে হল গুলো খোলা থাকে। কিন্তু রাবিতে কেন দীর্ঘদিন হল বন্ধ রাখতে হবে; এটা প্রশাসনের গাফিলতি জন্যই করা হচ্ছে। অনেক শিক্ষার্থীর বন্ধের পরেই পরীক্ষা আছে তাহলে তারা কিভাবে প্রস্তুতি নিবে। দীর্ঘমেয়াদী আবাসিক হলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশ যখন অসাম্প্রদায়িতকতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে হাটছে। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মালম্বী শিক্ষার্থীরা পড়াশোনা করে তাহলে তারা এত দিন কি করবে। প্রশাসনকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৩৬৫ দিন খোলা রেখে শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চায় সহায়তা করুন। এসময় আরো বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, ইসলাসেমর ইতিহাস বিভাগের মাহমুদ সাকিব, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী জামাল মিয়া প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো ৮-২৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলে স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950