গেজেটভুক্তির ১ বছরেও সরকারি সুবিধা বঞ্চিত ১৫হাজার শিক্ষার্থী

০৫ আগস্ট ২০১৯, ০৩:৪০ PM

© টিডিসি ফটো

গেজেট ভুক্তির ১ বছর অতিবাহিত হওয়ার পরেও সরকারি সুবিধা ভোগ করতে পারছেনা সাভার সরকারি কলেজের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। অবিলম্বে কলেজের কার্যক্রম সরকারি করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর লিপি প্রদান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৫ আগস্ট) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কলেজের মুল ফটক থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভার উপজেলা কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সাধারণ ছত্র অধিকার সংরক্ষণ পরিষদ সাভার সরকারি কলেজ শাখার আহবায়ক সোহেল রানা বলেন, ২০১৮ সালে আমাদের কলেজ সরকারি গেজেটভুক্ত হয়। কিন্তু কলেজের কার্যক্রম সরকারি হয় নাই। শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের যাবতীয় ফি আগের নিয়মেই নেয়া হচ্ছে। যার ফলে অনেক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে আমাদের কলেজের কার্যক্রম সরকারি করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সাভার সরকারি কলেজের যুগ্ন আহবায় সালেহ আহমেদ বলেন, আমাদের কলেজ পূর্নাঙ্গ সরকারি করার দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ঈদের পর আরও বড় কর্মসূচি ঘোষণা করবো।

উল্লেখ্য যে সকল উপজেলায় সরকারি কলেজ নেই সেই সকল উপজেলায় একটি করে সরকারি কলেজ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশের ২৭১ টি কলেজ সরকারি গেজেট ভুক্ত করা হয়।

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬