রাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সমিতির নতুন কমিটি

০৫ আগস্ট ২০১৯, ১২:৫৪ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন গোবিন্দগঞ্জ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নব কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেন।

অর্থনীতি বিভাগের মোশাররফ হোসেন গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ প্রধান। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এ ছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি হয়েছেন গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ড. এ এইচ এম তাহমিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিফাত সরকার (ভিপি), সহ-সভাপতি আবুল বাশার আহমেদ, তারেক আহমেদ জয়, জেমি খাতুন, জান্নাতুল ফেরদৌস শাম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আরমান, আয়েশা সিদ্দিকা শিখন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সনি, আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম সরকার সামি, সাজ্জাদ, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রচার সম্পদক হৃদয় শেখ জয়, দপ্তর সম্পাদক রুদ্র মো. নিশাত, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান তিতুমীর, বিজ্ঞান ও তথ্য সম্পাদক মো. সৌরভ, ছাত্রী সম্পাদক জাফরিন আক্তার শ্রাবণী, সাহিত্য সম্পাদক রকিবুল হাসান রকি ও আপ্যায়ন সম্পাদক রনি সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এস এম শাকিল মাহমুদ। এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950