বেরোবির ছাত্রকে সাপের কামড়, হাসপাতালে ভর্তি

০৪ আগস্ট ২০১৯, ১১:৩৪ PM
মানিক মিয়া

মানিক মিয়া © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সাপে কামড় দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম মানিক মিয়া। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের (সাবেক) শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। বর্তমানে মানিক মিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি রয়েছেন। হাসপাতালে তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ করে বের হওয়ার সময় মানিক মিয়ার স্যান্ডেলের উপরে একজোড়া সাপ অবস্থান করছিল। সে সময় বেখেয়ালিভাবে স্যান্ডেলে পা দেওয়া মাত্রই তাঁর ডান পায়ের আঙ্গুলে কামড় দেয়। এ সময় মানিক মিয়ার চিৎকার করলে মসজিদ থেকে কয়কজন বের হয়ে আসলে তৎক্ষণাৎ সাপ দুটো মসজিদের পাশে অবস্থিত জঙ্গলে ঢুকে পড়ে। পরে তাকে এম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে মানিক মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। মানিক মিয়ার সহপাঠী হাসান আলী কর্তব্যরত ডাক্তারের বরাদ দিয়ে বলেন, তাকে যে সাপ কামড় দিয়েছে সেটি কোবরা সাপ। মানিক মিয়ার শরীরে স্যালাইন দেওয়া রয়েছে এবং আগামী ২৪ ঘন্টার আগে আশংকামুক্ত কিনা তা বলা যাচ্ছে না ।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম হুমায়দা বলেন, মানিকের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছি। ডাক্তার জানিয়েছে তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, মানিক মিয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করবো। হাসপাতালে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলার আহ্বান জানিয়েছে প্রক্টর।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950