জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য

২৫ আগস্ট ২০২৬, ০৪:২২ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্যোগকালীন উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রমে কাজ করতে শিগগিরই একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। একই সঙ্গে এসব স্বেচ্ছাসেবকের জাতীয় পর্যায়ে স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন (বিটিএফ) ও বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত থ্যালাসেমিয়া সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনেক মানুষের প্রয়োজন হয় না; দায়িত্বশীল ও কার্যকর অল্পসংখ্যক মানুষও পরিবর্তন ঘটাতে পারেন। তাই মানবিক ও সামাজিক কার্যক্রমে যুক্ত সংগঠনগুলোকে উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ একটি মহৎ মানবিক কাজ। যারা নিঃস্বার্থভাবে এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

উপাচার্য আরও জানান, শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। এ টিম দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রমে কাজ করবে। পাশাপাশি এসব স্বেচ্ছাসেবকের জাতীয় পর্যায়ে স্বীকৃতি নিশ্চিত করার বিষয়েও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের মেন্টর ড. মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক ড. মল্লিকা রহমান। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাবিলা হাসান এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি পিউস সাহা।

অনুষ্ঠানে উপাচার্য বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও বাঁধনকে এ ধরনের মানবিক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আরো পড়ুন: একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ

দিনব্যাপী কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক সেশনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে সেরা পাঁচজন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অংশ নেওয়া রক্তদাতাদের বিনামূল্যে হেপাটাইটিস-বি, অ্যান্টি-এইচবিসিএবি, হেপাটাইটিস-সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়াসহ ছয়টি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগের পরীক্ষা করা হয়।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9