কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

০৪ আগস্ট ২০১৯, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেল চারটায় বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’ এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মনিরুজ্জামান, অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. আহমেদ মাওলা এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জীবনকে সুন্দর করতে সাহিত্যের কোন বিকল্প নেই। সাহিত্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য দৃশ্যমান করে। পৃথিবীর সকল সমস্যার উত্তরণ হয় বিশ্বাসের মাধ্যমে। সাহিত্য মানুষের মনে সে বিশ্বাস তৈরী করে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুই দ্রæবতারা। তাঁদের রচিত সাহিত্যের সে চিন্তার প্রতিফলন আমাদের ঋদ্ধ করে।’

আলোচনা পর্ব শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটিকা প্রদর্শন করা হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬