চাকুরিতে কোটা পুনর্বহাল দাবি আদিবাসী শিক্ষার্থীদের

০৪ আগস্ট ২০১৯, ০৩:৫৮ PM

© টিডিসি ফটো

আদিবাসী হিসেবে স্বীকৃতি, ১ম ও ২য় শ্রেণীর চাকুরিতে কোটা পূর্ণবহাল, আদিবাসী ভাষাসমূহ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উজ্জ্বল মাহাতো সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, আদিবাসীদের সংস্কৃতি আজ বিপন্ন প্রায়। ব্রিটিশ শাসনামল থেকে আদিবাসীদের স্বীকৃতি দেয়া হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে আদিবাসীদের নিজের নামে পরিচিত হবার অধিকারটুকুু কেড়ে নেয়া হয়েছে। সাংবিধানিক পঞ্চদশ সংশোধনী মাধ্যমে এদেশে আদিবাসীদের আদিবাসী না বলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ,সম্প্রদায় উপজাতি ইত্যাদি বলা হয় যা আদিবাসীদের জন্য অপমানজনক ।

তারা বলেন, দেশে আদিবাসী ভাষাগুলো মৃতপ্রায়, ভাষাগুলো যদি বিশ্ববিদ্যালয় গুলোতে অন্তভুর্ক্ত করা হয় তাহলে ভাষা গুলো টিকে থাকবে। নানা বৈষম্য, বঞ্চনার স্বীকার শিক্ষা-দীক্ষায় এগিয়ে আসছিলো। সরকারী চাকরীতেও প্রবেশ করছিল। কিন্তু আদিবাসীদের কোটা বাতিল করা হয়েছে। তাই দ্রুত কোটা পূর্ণবহাল দাবি জানান তারা।

আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি রাতিশ টাপ্র'র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সহ-সভাপতি সাবিত্রি হেমব্রম, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র, সাধারণ সম্পাদক হেমব্রম, আন্দ্রিয়াস বিশ্বাস, রাজেশ মাহাতো, ভজন উরাও, সুমন কুজুর প্রমুখ।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬