ফেসবুকে শিক্ষককে কটূক্তি, বেরোবির ৩ কর্মচারী বরখাস্ত

০৩ আগস্ট ২০১৯, ১১:৪৪ PM

© ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৫ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলে সন্তোষজনক জবাব দিতে না পারায় বৃহস্পতিবার বিকালে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি  গত ২৭ জুলাই নগরীর তাজহাট থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। 

বরখাস্ত হওয়া তিন কর্মচারী হলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর মোঃ রবিউল ইসলাম, নিরাপত্তা প্রহরী মোঃ নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব এ্যাটেনডেন্ট মালেক মিয়া।

জানা যায়, গত ১৪ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়েল অর্থ কমিটির ২৫তম সভার সুপারিশ এবং ১৫ মে’র অনুষ্ঠিত পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শুচিতা শারমিন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার, ঢাকা বিশ্ববিদালয়ের অর্থ ও হিসাব বিভােেগর পরিচালক ইলিয়াস হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ এমদাদুল হক। এ কমিটি পরপর তিনটি সভা করে নীতিমালা ১১ জুলাই অনুষ্ঠিত অর্থ কমিটির ২৬তম সভায় উপস্থাপন করলে তা সভার সুপারিশক্রমে সিন্ডিকেটের ৬২তম সভায় অনুমোদিত হয়।

এ নীতিমালাকে কেন্দ্র করে বরখাস্ত হওয়া তিন কর্মচারী কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান সেলিমের উদ্দেশ্যে নানা বাজে মন্তব্য করে। ক্যাফেটেরিয়ার কর্মচারী মোঃ রবিউল ইসলাম তার Md Rabi নামের ফেসবুক আইডিতে প্রফেসর সেলিমকে উদ্দেশ্য করে বলেন, ‘নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক কি মাল খায়া টাল হয়া নীতিমালা করছে?’। অপর বরখাস্ত হওয়া কর্মচারী নুরআলম মিয়া তার Nuralam Islam নামের আইডি থেকে রবিউল ইসলামের ওই কমেন্টে মন্তব্য করেন, ‘না খাইলে আবার এরকম হওয়ার কথা না’। তিনি আরো বলেন, ‘তাইতো কই এত খাই নেশা হয়না ক্য’। রবিউল ইসলাম, অন্য এক স্ট্যাটাসে প্রফেসর সেলিমকে সুইপারের সঙ্গে তুলনা করে বলেন, ‘সুইপার মিলন বাস্পো যদি নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক হইতো তাও এ রকম ফালতু নীতিমালা হইতো না’। এই স্ট্যাটাসেও বাজে মন্তব্য করেন কর্মচারী নুর আলম মিয়া। এছাড়াও অপর কর্মচারী মালেক মিয়াও ওই শিক্ষকের নামে বাজে মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিন কর্মচারীকে কারন দর্শানোর পরেই তারা তাদের ওইসব ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। তবে রবিউল ইসলাম নতুন অন্য একটি আইডি গMd. Rabi নামে অপর একটি আইডি থেকে এখনও নানা মন্তব্য করে যাচ্ছেন ফেসবুকে। এছাড়াও নুর আলম তার ফেসবুক আইডি বাদ দিয়ে অন্য একটি আইডি চালু করেছেন বলে জানা গেছে।

এই বিষয়ে অভিযুক্ত রবির বলেন, “আমি স্ট্যাটাস দিয়েছি কিনা এই বিষয়ে কোন তদন্ত ছাড়াই আমাকেসহ আরো কর্মচারীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আমাকে বিভিন্ন সময়ে প্রশাসন থেকে হুমকি দেওয়া হতো যদি আমরা আন্দোলন থেকে সরে না যাই তাহলে প্রশাসন আমাদেও বিরুদ্ধে যেকোন ব্যবস্থা নিবে। তারা আমদেরকে উদ্যেশ্যপ্রণোদিতভাবে বহিস্কার করেছে।”

অপর বহিস্কৃত কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম জানান, “আমরা তিন দফা দাবিতে গত দুই মাস থেকে আন্দোলন করছি। এই আন্দোলন থামানোর জন্য বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। সরকারী চকরির নীতিমালা অনুযায়ী কাউকে বরখাস্ত করতে হলে তার কিছু প্রক্রিয়া আছে যা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ব্যপারে অনুসরণ করেনি”।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950