বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে ছাত্রলীগের শোকসভা

০৩ আগস্ট ২০১৯, ১০:১৭ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ সভার আয়োজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত ও তাদের পৃষ্টপোষকদের মধ্যে যাদের এখনো শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি, তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান বক্তরা।

বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ও ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।

এসময় অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থীসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950