প্রসারিত হচ্ছে সাংবাদিকতার পেশাদারিত্ব

০৩ আগস্ট ২০১৯, ০৬:৩৯ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) আয়োজিত সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষন কর্মশালা ‘গল্পে গল্পে সাংবাদিকতা’র চতুর্থ পর্বে প্রথম আলোর বিশেষ সাংবাদিক ইফতেখারুল মাহমুদ প্রধান আলোচকের বক্তব্যে বলেন প্রসারিত হচ্ছে সাংবাদিকতার পেশাদারিত্ব।

শনিবার সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি আরো বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকতার প্রযুক্তিগত পরিবর্তনের একটি ধাপ পার করে এসেছে। স্বাভাবিকভাবেই সাংবাদিকতা এখন আর কোন গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে তা জনমানুষের পেশাই রূপান্তর হয়েছে। প্রযুক্তির কারনে এখন সবাই একেকজন স্মার্ট সাংবাদিক। ফলে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে হলে শিক্ষানবিশদের শুধুমাত্র নিউজ সেন্স, নিউজ লেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাংবাদিকতা কেন্দ্রীক বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান প্রযুক্তির উন্নয়ন একমুখী সাংবাদিকতার ভবিষ্যতকে সংকুচিত করে ফেলছে’।

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের ডিন অধ্যাপক বশির আহমেদ, জাবিসাসে’র সভাপতি প্লাবন তারিক, সম্পাদক হাসান আল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬