ইবিতে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

০৩ আগস্ট ২০১৯, ০৫:২০ PM

© টিডিসি ফটো

পরিবেশগত ভারসাম্য বজায় ও বিস্তর গবেষণার লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৈরী করা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বিশ্ববিদ্যালয়ের লেক অঞ্চলের প্রায় ছয় বিঘা জমিতে তৈরী হচ্ছে এই গার্ডেন।

শনিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ক্যাম্পাসের লেকের পাশে চারা গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, বোনাটিক্যাল গার্ডেন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান, শাপলা ফোরমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয় লেকের পাশেই প্রায় ৬ বিঘা জমির উপর প্রত্যাশিত এই গার্ডেনে শতাধিক প্রকারের গাছ থাকবে। এর মধ্যে সতের প্রজাতির ফুল গাছ, তের প্রজাতির ঔষধি ও চার প্রজাতির কাঠ গাছ থাকবে। এছাড়া শোভা বর্ধনের জন্যও থাকবে প্রায় ২৩ প্রজাতির গাছ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘পরিবেশে জীব বৈচিত্র আনয়ন ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই গার্ডেন তৈরী করা হ”েছ। বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের আওতায় থাকা তিনটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণার সুযোগ পাবে।’

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence