ডেঙ্গু থেকে বাঁচতে কুবি ছাত্রলীগের মশা নিধন অভিযান

০৩ আগস্ট ২০১৯, ০৪:৫৪ PM

© টিডিসি ফটো

সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে কুমিল­া বিশ্ববিদ্যালয়ে(কুবি) মশক নিধন অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় ফগার মেশিন দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এসময় সহ-সভাপতি সুদীপ্ত নাথ, দ্বীন ইসলাম লিখন ও শাহ আলম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি শাহাদাত সৌরভ ও সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬