‘গবেষকদের গবেষণা পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধি গবেষণার মানোন্নয়নের অন্যতম পূর্বশর্ত’

১৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ PM
সেমিনারে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন

সেমিনারে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং বিদ্যমান জ্ঞানকে আরও সমৃদ্ধ করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। গবেষকদের গবেষণা পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধি গবেষণার মানোন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলার মিনি কনফারেন্স রুমে ‘সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এস আ মেথড অব লিটারেচার রিভিউ ফর পিএইচডি  রিসার্চার ‘ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্রুনাই দারুসসালামের (ইউবিডি) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহকারী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। তিনি গবেষণার বিষয় নির্বাচন, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিদ্যমান গবেষণার ফলাফল পদ্ধতিগতভাবে মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

উপাচার্য বলেন, গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং গবেষণাকে উৎসাহিত করতে গবেষণাধর্মী বিভিন্ন অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতেও গবেষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের সেমিনার গবেষকদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণায় সিস্টেমেটিক লিটারেচার রিভিউয়ের যথাযথ প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করবেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইমরানুল হক বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণার পরিধি ও মান বৃদ্ধিতে গবেষণা সেলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি পিএইচডি গবেষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি গবেষণা পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। গবেষণার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬